নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল পতিবেদক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল শহরের চৌরাস্তা থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।

এছাড়া জেলা পরিষদ প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের খুলনা বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তফা,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, টিপু সুলতান, সাবেক সহ সভাপতি জুলফিকার আলি, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার সনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া রাতে দলীয় কার্যালয়ের সামনে ৪৮টি আতশবাজি পোড়ানো হয়।

এদিকে যশোর যাওয়ার পথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।