নড়াইল প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) লোহাগড়া সরকারি আদর্শ কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ মহোদয় উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম রাশেদ, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ভাইস চেয়ারম্যান, বারবার নির্বাচিত মেয়র নেওয়াজ আহমদ নজরুল ঠাকুর, লাহুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা সভাপতি জিএম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হেমায়েত হোসেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির সাবেক জয়েন্ট সেক্রেটারি সোহেল রানা লাক্সমি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তারা।

