আফিফ-মেহেদির দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পেল বাংলাদেশ

0

বাংলাদেশ প্রতিবেদক: সফরকারী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শুরুতে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের পর আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে জয় পেল বাংলাদেশ।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তাদের ইনিংস শেষ হয় ২১৫ রানে।

২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুরা বেশ খারাপ যায় বাংলাদেশের। তরুণ পেসার ফারুকির আগুন ঝড়ানো বোলিংয়ে মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

পরে ১১.২ ওভারে ৬ষ্ঠ উইকেটের পতন হয় বাংলাদেশের। ততক্ষণে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান।

এরপর বাংলাদেশের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন।

আফিফের ৯৩ ও মিরাজের ৮১ রানের বিনিময়ে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।