২ কোটি টাকা পাচ্ছেন হামজা-মোরসালিনরা

0
২ কোটি টাকা পাচ্ছেন হামজা-মোরসালিনরা

ক্রীড়া প্রতিবেদকঃ ২২ বছর ধরে যে প্রতীক্ষা, তা ভেঙেছে মঙ্গলবারের রাত। ভারতের বিপক্ষে দীর্ঘ বিরতির পর জয়—আর সেই মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে জাতীয় ফুটবল দলের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে ভারতের বিপক্ষে ২০০৩ সালে ঢাকাতে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। দুই দল এ পর্যন্ত ৩০ বার মুখোমুখি হয়েছে।

বাংলাদেশ আজকের জয় দিয়ে ৪বার শেষ হাঁসি হেসেছে। ১৩টি করে ম্যাচে সমতা ও পরাজয় দেখেছে। লাল-সবুজের জার্সিটা হামজা চৌধুরী-শমিত সোমদের গায়ে ওঠার পর থেকে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। হংকংয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক ম্যাচ ড্র হয়েছে।

অন্য ম্যাচটিতে নিশ্চিত ড্র থেকে শেষ বাঁশির আগে হেরে বসে বাংলাদেশ। ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচ শেষ বাঁশির আগের গোলে হতাশার সমতায় শেষ করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জয়ের আনন্দ তাই বাধভাঙা।