রংপুর জেলায় শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

0
রংপুর জেলায় শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

জয়নাল আবেদীনঃ মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি-এসব স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা পুলিশের আয়োজনে রবিবার থেকে রংপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এই খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ আমাদের দেশের অন্যতম বড় শক্তি। তাদেরকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।খেলায় রংপুর জেলার ৮টি থানার দল অংশগ্রহণ করছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে রংপুর জেলা পুলিশ এই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রথম খেলায় অংশগ্রহণ করে কাউনিয়া থানা ও রংপুর সদর কোতোয়ালি থানা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম , অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজজামান সহ বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও অন্যান্য অফিসার ফোর্সগণ।