কলাপাড়ায় ঘরে আগুন লেগে ৭ মাসের কন্যা শিশুর মৃত্যু, মা দগ্ধ

0

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে ৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ টার সময় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বসত ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায় সাত মাসের কন্যা শিশু সামিয়া। এসময় মেয়েকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয় মা চম্পা বেগম (৩০)। তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতলে ভর্তি করেন।

কলাপাড়া হাসপাতলের চিকিৎসক ডাক্তার মো.মাহামুদুল রহমান মিতুল জানান, অগ্নিকান্ডে চম্পা বেগমের ডান হাত ও মুখমন্ডলসহ শরীরের ৩০ ভাগ পুড়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।। ধুলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন জানান,ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে। আগুন কি ভাবে লেগেছে এখন পর্যন্ত জানা জায়নি। খবর শুনে ঘটনা স্থলে গিয়ে ছিলাম। ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান,খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান,দুপুরে খবর পেয়েছি। দূর্ঘটনার স্বীকার পরিবারকে সবধরনের সহায়তা দেয়া হবে।