রংপুরে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানা পুলিশ ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

সোমবার মধ্যরাতে গোপন সংবাদ পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামানের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ রবিউল ইসলাম এর অপারেশন পরিকল্পনায়, পুলিশ পরিদর্শক আবু মুসা সরকার এর নেতৃত্বে রংপুর পরশুরাম থানাধীন হারাটি গ্রামস্থ হারাটি বাজার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ আসামী মোঃ এনামুল হককে গ্রেফতার করে ।

তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার জিগারঘাট দোলাপাড়া নামক এলাকায় ।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮‘র অধীন একটি মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ।