বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামের জিয়া বাজার এলাকায় ২ ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। এসময় আরও আহত হয়েছেন ঘাতক ট্রাকটির চালকও। ৪ জুন শনিবার ভোর আনুমানিক ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান, চিলমারী থেকে নাগেশ্বরীগামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়, সেখানে থাকা হেলপার আলম মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
ঘাতক ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তবে অপর ট্রাকটির চালক পলাতক রয়েছেন।
সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

