অতুল পাল: বাউফলের কেশবপুর ইউনিয়নের পূর্ব ভরিপাশা গ্রামে ৪৫ বছরের এক বিধবা নারীর গণধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বুধবার বেলা ১১ টায় তালতলী বাজারে এলাকার শত শত মানুষ মানববন্ধন করেছেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, যুবক ও বয়স্ক মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানব বন্ধনে উপস্থিত হয়ে ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারের দাবি করে শ্লোগান দিতে থাকে।
মানববন্ধনে বক্তারা বলেন, কেশবপুরের কিছু চিহ্নত লোকজন এইর ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয় দাতা। অন্যান্য আসামিদের খুঁজে পেতে ওই আশ্রয়-প্রশ্রয়কারীদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে থলের বিড়াল বের হযে আসবে।
উল্লেখ্য, গত ২০ মে কেশবপুর ইউনিয়নের পূর্ব ভরিপাশা গ্রামে ৪৫ বছর বয়সী এক বিধবাকে ঘরে একা পেযে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ দৃর্বৃত্তের দল ধর্ষণ করে। পরে বাউফল থানায় অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এদিকে পুলিশ ধর্ষণের সাথে জড়িত সন্দেহে ধুলু মিয়া নামের একজনকে ৩০ মে কেশবপুর বাজার থেকে আটক করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন জানান, সন্দেহভাজন অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

