সোনারগাঁওয়ে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২

0

গিয়াস কামাল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাসী চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার তাদের ২০১ বোতল ফেন্সিডিল ও ২৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃতদের সোনারগাঁও থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। আটককৃতরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বন্যাকান্দি সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে তাজুল ইসলাম (২৪) ও বরিশাল জেলার উজিরপুর থানার বোড়াকোঠা এলাকার আবুল কাশেমের ছেলে ইমরান মিয়া (২৪)।

র‍্যাব-১১ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সোনারগাঁও উপজেলার আষাঢ়িয়ারচর এলাকা থেকে ২০১ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।