জি এম মিন্টু: কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনে শুদ্ধাচার চর্চা ও কর্মদক্ষতার স্বীকৃত্তি স্বরূপ ২০২১-২২ অর্থবছরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার (গ্রেড ৪-৯) জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ রোববার সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ তাঁকে ফুলের শুভে”ছা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত ফুলের শুভে”ছা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুর রহমান আনিস, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।
অপরদিকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন-কে ফুলের শুভে”ছা প্রদান করা হয়।

