কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে বাসের ধাক্কা, নিহত ১

0

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ বক্সে বাসের ধাক্কায় পথচারী রাবেয়া খাতুন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ র্দূঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন উপজেলার সহদেবপুর ইউনিয়নের পাঠন্দ দ্বিমুখা গ্রামের মৃৃত রবি শেখের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ধাক্কা দেয়।এর আগে একটি রিকশা, ট্রাক ও পিকআপকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই এক পথচারী বৃদ্ধা নিহত হয় ও আহত হয় দুজন। আহতদের মধ্যে রিক্সাচালক শহিদুলের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার পর ঢাকায় পাঠানো হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ বাবুল আক্তার জানান, নিহতের লাশ ফাড়িতে রাখা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।