জেল হত্যা দিবসে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র শ্রদ্ধা

0

মাসুদ রানা রাব্বানী: জেলহত্যা দিবস-২০২২ উপলক্ষে রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) পক্ষ থেকে জাতীয় চার নেতার অন্যতম রাজশাহীর কৃতি সন্তান শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সভাপতি এস.এম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান হেনার কবর জিয়ারত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আহম্মদ মোস্তফা শিমুল, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রহিম হোসেন স¤্রাট, ক্রিড়া সম্পাদক শেখ মোঃ রুমেল, নিবাহী সদস্য মোঃ মিজানুর রহমান টনি, সদস্য- মোঃ রাজিব আলী সরকার রাতুল, অভিলাষ দাস তমাল, এহেসান হাবিব তারা, মোঃ মাসুদ আলী পুলক, মোঃ বাবুল হোসেন, মোঃ সারোয়ার জাহান বিপ্লব, মোঃ জুয়েল প্রমূখ।