জয়পুরহাটে উপজেলা চেয়ারম্যানদের শপথ গ্রহন

0

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটে উপজেলা পরিষদে নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষ্যে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার রশিদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। চেয়ারম্যান পদে যারা শপথ নিলেন, জয়পুরহাট সদর উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম সোলাইমান আলী, পাঁচবিবি উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান মুনিরুল শহিদ মুন্না, কালাই উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ এবং ক্ষেতলাল উপজেলা থেকে নির্বাচিত চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ জয়পুরহাটের পাঁচটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় এতে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় এবং বাকি ৩টিতে নির্বাচনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যানরা নির্বাচিত হন।