রাজশাহীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা

0

মাসুদ রানা রাব্বানী: জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে সদর উপজেলার সাহেব বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে সাহেব বাজারস্থ মামুন ফুড কর্ণার, আলিফ ট্রেডার্স, নভেল স্টোর প্রতিষ্ঠানগুলোকে তাদের বাজারজাতকৃত কেক, চানাচুর পণ্যের মোড়কে উৎপাদন, মেয়াদ উর্ত্তীনের তারিখ ও মূল্য ঘোষিত না থাকায় এবং ওজনে কম দেওয়াসহ মোড়ক নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানগুলিকে ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইশতিয়াক মজনুন ইশতি এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।