রংপুরে পবিত্র ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুটি প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

0

জয়নাল আবেদীন: রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন এবং বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বেলা ১১টায় দুটি প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন । সভায় কেন্দ্রীয় কর্মসুচি পালন ছাড়াও রংপুরে নানা আয়োজনে বর্ষবরণ করা হবে । সকাল ৯টায় রংপুর টাউন হল চত্তর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হবে । র‌্যালিটি নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর জিলা স্কুল চত্তর বট তলায় গিয়ে শেষ হবে । এরপর বেলুন উড়িয়ে আলোচনা এবং সংগীতানুষ্ঠানের মাধ্যমে জুম্মার নামাজের আগেই শেষ হবে । এছাড়াও নারী উদ্যোক্তাদের আয়োজনে টাউন হল চত্তরে দিনব্যাাপি মেলার আয়োজন করা হবে সেখানে ২৫টি আকর্ষনীয় ষ্টলে নানান জাতের পণ্য সামগ্রী বিক্রয় করার ব্যবস্থা রাখা হবে ।

এদিকে এর আগে সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে সকাল সাড়ে ৮টায় প্রধান ঈদের জামাত রংপুর কালেক্টরেট ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে ।নগরির শোভা বর্ধন মাঠের সাজ সজ্জা করা সহ সহ অন্যান্য সকল কর্মকান্ড রংপুর সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেয়া হয় ।

দুটো সভার সার্বিক কর্মকান্ড তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক এ, ডব্লিউ এম রায়হান শাহ , সভায় বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী , রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, রংপুর ইসলামী ফাউন্ডেশনের সহকারি পরিচালক মোছাদ্দিকুল আলম সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন মহানগর আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য শামীম তালুকদার, নবী উল্লা পান্না, লেখক সাহিত্যিক চিকিৎসক মফিজুল ইসলাম মান্টু, মাওলানা হাফিজুল ইসলাম, রংপুর মডেল মসজিদের পেশ ঈমাম মাওলানা জাহিদুল ইসলাম , রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান ।