মাহমুদুল হাসান: সাতক্ষীরা সদরের গাংনিয়া সুড়িঘাটা থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় সদরের আলিপুর ইউনিয়নের গাংনিয়া সুড়িঘাটা এলাকা থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করাহয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সোহাগ হোসেন (৩৫)। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ শরিফুল ইসলাম( টুটুল) এর ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার উপপরিদর্শক মোস্তাক হোসেন, এএসআই রাকিবুল, এএসআই আলিম ও এএসআই আবু সুফিয়ান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তা গাংনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রির সময় এক কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক চোরাকারবারি সোহাগ হোসেনকে হাতেনাতে আটক করাহয়। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে।
আটককৃতকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

