গাজীপুরে গরীব অসহায় দুস্থদের মাঝে বিজিবি পরিচালকের ইফতার বিতরণ

0

সুমন গাজী: গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসার মাঠে গাজীপুর বিজিবি ৬৩ ব্যাটালিয়নের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে ইফতার সমগ্রী বিতরণ করা হয়েছে। বিজিবি কর্তৃক মাসব্যাপী সারাদেশে গরীব ও দুঃস্থদের মাঝে ইফতারি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেক্টর সদর দপ্তর, ঢাকা এর নির্দেশনায় গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় গাজীপুর ৬৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে স্থানীয় ছয়শতাধিক গরীব ও দুঃস্থদের মাঝে ইফতারি বিতরণ করা হয়।

উক্ত ইফতারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন ৬৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম পিবিজিএম, পিএসসি, পদাতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) এর উপ অধিনায়ক মেজর সাফায়াত আহাম্মদ সুমন পিএসসি, পদাতিক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মুয়াজ।

এছাড়াও ইফতারি বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শেখ মো. এমদাদুল হক, ও মো: রাসেল সরকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।