চান্দিনায় অভিযোগের পরেও বন্ধ হচ্ছেনা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

0

সোহেল রানা: কুমিল্লার চান্দিনায় ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ১৩টি ইউনিয়নের মধ্যে অন্য ইউনিয়ন গুলোতে অবৈধভাবে বালুমাটি উত্তোলনের দৃশ্য চোখে না পড়লেও উপজেলার ৫টি ইউনিয়নেই অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কচুক্রী মহল। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ১নং শুহিলপুর, ২নং বাতাঘাসী, ৩নং মাধাইয়া, ১০নং গল্লাই সহ দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ গুলোর বিভিন্ন স্থানে কৃষি মাঠে সবচেয়ে বেশি চলছে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন।

ড্রেজার বসিয়ে মাটি ও বালি উত্তোলনের ফলে আশ-পাশের ফসলের জমিগুলো পরিনত হচ্ছে কূপে। ক্রমাগতভাবেই শুরু হয় ভাঙন। এতে বিলীন হচ্ছে শত শত ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসনকে ম্যানেজ না করলে কোনভাবেই ড্রেজার ব্যবহার সম্ভব নয়। স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার), গ্ৰাম পুলিশ সহ সকলের সাথে সমন্বয় করেই চলছে মাটি উত্তোলনের ব্যবসা। অনেকেই ভয়ে মুখ খুলতে রাজি নন। যার ফলে নীরব ভূমিকায় রয়েছেন প্রসাশন।

অল্প সময়ে এ ব্যবসা লাভজনক হওয়ায় কাচা টাকা আয়ের উৎসর মাধ্যম হিসেবে অবৈধ ড্রেজার দিয়ে মাটি-বালি উত্তোলনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলীয় নেতা, ইউপি সদস্য (সাবেক ও বর্তমান ওয়ার্ড মেম্বারদের ছত্রছায়ায় ১নং শুহিলপুর ইউনিয়ন পরিষদের তালতলী গ্ৰামের জামাল, পিপুইয়া গ্ৰামের বাশার, বিনোদমুড়ী গ্ৰামের কামাল হোসেন, বাতাঘাসী ইউনিয়নের বাতাঘাসী গ্ৰামের খুকন, সুমন, কামাল, বিল্লাল, মাধাইয়া ইউনিয়নের জুরফুনি গ্ৰামের পলাশ মেম্বারের ভাই ফয়সাল , দোল্লাই নবাবপুর ইউনিয়নের বসন্তপুর গ্ৰামের কাউছার, কাদির সহ আরও অনেকেই মাইলের পর মাইল পাইপ সংযোগ দিয়ে ড্রেজিংয়ের মাটি দিয়ে কোথাও ফসলি জমি আবার কোথাওবা পুকুর ভরাট করে যাচ্ছে। স্থানীয় মিজান, আব্দুল জলিল, সাত্তার মিয়ার মতো নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বলেন ওই ইউনিয়নের অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিকট একাধিকবার অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়াও হয়নি বলেও জানান ভুক্তভোগীরা। তবে মাঝে মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড গিয়ে ড্রেজার মেশিন ও ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করেন। দু’একবার প্রশাসনের অভিযান পরলেও পরবর্তীতে আর কোন পদক্ষেপ নেওয়া হয় না। স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যেমে অভিযান চালালেও রহস্যজনক কারনে ওই ড্রেজার ব্যবসায়ী চক্রগুলোর বিরুদ্ধে কোন প্রকার মামলা, জেল, জরিমানা না করায় দিন দিন বেপরুয়া হয়ে উঠছে এ চক্রটি।

ড্রেজার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ড্রেজার বসিয়ে পাইপ লাইন টানার সাথে সাথে এসে হাজির হয় স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার), গ্ৰাম পুলিশ সহ সকলের সাথে সমন্বয় করেই চলছে মাটি উত্তোলনের ব্যবসা। পুলিশ আসে টাকা নিয়ে চলে যায়। ভরাট কাজ শুরুতে প্রাইভেটকার ও মোটর সাইকেলে করে এসে গলায় কার্ড ঝুলিয়ে হাতে ক্যামেরা এবং একটা মাইক্রোফোন নিয়ে হাজির হয়ে ‘টিভি চ্যানেল ও পত্রিকায় কাজ করি সাংবাদিক পরিচয় দিয়ে টাকা চায়। টাকা না দিলে নিউজ করবে, ইউএনও অফিসে অভিযোগ করবে বলে টাকা নিয়ে চলে যায়। সব মিলিয়ে অভিযান নিয়েই যেন চলছে লুকোচুরি খেলা।

এদিকে চান্দিনা উপজেলা প্রসাশন বলছে, অভিযোগ পাওয়ার সাথে সাথেই অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহন করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে ড্রেজার ও ড্রেজারে ব্যবহৃত সামগ্রী জব্দসহ ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত বালু উত্তোলনের সাথে জড়িতদের জেল জরিমানার আওতায় আনা হচ্ছে কিনা বিষয়ে জানতে চাইলে, ইউএনও তাপস শীল বলেন ঘটনাস্থলে গিয়ে জড়িতদের কাউকে খুঁজে পাওয়া যায় না। তাই কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া সম্ভব হয়না।