দীর্ঘ ৯ বছর পর গতি আসলোরংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে

0

জয়নাল আবেদীন: রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার উপর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভার মধ্যে দিয়ে দীর্ঘ ৯ বছর ফাইলবন্দী থাকা ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ’ গঠনে গতি এসেছে। সোমবার সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার উপর অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ অলিউল্লাহ। খসড়া আইন নিয়ে নানা সুপারিশমালা তুলে ধরেন, রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, রংপুর সিটি কর্পোরেশন সচিব উম্মে ফাতিমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান, মেরিনা লাভলী, রংপুর চেম্বার পরিচালক রিয়াজ শহীদ শোভন সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভার প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ অলিউল্লাহ বলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হলে রংপুরে নৌ-বিমান, রেল, সড়ক ও মহাসড়কে যান চলাচলের গতি প্রকৃতি বিষয়ে, পানি সরবরাহ-সংরক্ষণ, বর্জ্য পয়ঃপ্রণালী ও পয়নিস্কাশন, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের জন্য ভ‚মি সংরক্ষণ ও তার অবস্থা নির্ধারণ, আবাসিক-বাণিজ্যিক ও শিল্প এলাকার অবস্থান নির্ধারণ ও সংরক্ষণে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটি বাস্তবায়নের জন্য ভবিষ্যতের জন্য ভ‚মি চিহ্নিতকরণও তার অবস্থান নির্ধারণ, ভুমি ব্যবহার, জোনিং, ভ‚মিকম্প সংবেদনশীলতা, প্রাকৃতিক ল্যান্ডস্কেপ অনুসরণ করে ভ‚মি সংরক্ষণ, সৌর-বিদ্রুৎসহ বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন, বিতরণ, দীর্ঘমেয়াদী ও আধুনিক নগর পরিকল্পনা-প্রকল্পের ধারাবাহিক উন্নয়ন, নিয়মিত সংস্কার, জাতীয় পর্যটন মহাপরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ আধুনিক পর্যটন ও বাণিজ্যিক নগরী নির্মাণ করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হলে রংপুর হবে একটি স্মার্ট নগরী। এখানে পরিকল্পিত উন্নয়ন হবে। ফলে একটি সুন্দর বাসযোগ্য নগরে বসবাস করা যাবে। এতে করে সমাজের মানুষের শারীরিক, মানসিক স্বাস্থ্য ভাল থাকবে। যত দ্রæত সম্ভব রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ৮ জুন রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভ‚ইঞার সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় রংপুর, সিলেট ও বরিশাল জেলায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে স্ব-শাসিত সংস্থা গঠনের নীতিগত অনুমোদন দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয়ের মতামতের আলোকে টেকনিক্যাল কমিটি কর্তৃক যাচাই-বাছাইয়ের পর প্রস্তাবিত রংপুরসহ তিনটি উন্নয়ন কর্তৃপক্ষের খসড়া আইন প্রণয়ন করা হয়। এরপর ৯ বছর ধরে ফাইলবন্দী থাকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কার্যক্রম।