জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন এলাকা মাদকমুক্ত হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সদ্য যোগদান করা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান( বিপিএম বার বি পি এম বার) ।
ইতিমধ্যে তিনি রংপুর মেট্রো এলাকার থানাগুলো পরিদর্শনকালে সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছে অতীত স্মৃতি ঘাটবোনা এখন থেকে রংপুর মেট্রোপলিটন এলাকা মাদকমুক্ত হিসেবে গড়ে তোলা হবে । নেই লক্ষে সবাইকে এক যোগে কাজ করতে হবে ।
তিনি বলেন কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবন কিম্বা মাদক কারবারির অভিযোগ পাওয়া গেলে প্রথমে ডোপটেষ্ট পওে তদন্তে প্রমানিত হলে সেই সদস্যকে অপরাধীর সাজা খেটে বাড়িতে পাঠিয়ে দেয়া হবে । এদিকে এই ঘোষনার পর মেট্রেপলিটন এলাকার সব কটি থানার পুলিশ তৎপর হয়ে উঠেছে ।
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে রংপুর মেট্রো এলাকায় মাদক বিরোধী বিশেষ সাড়াশি অভিযান শুরু হযয়েছে । এই অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল থানা এবং ডিবি পুলিশের শতাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।অভিযানে রংপুর মেট্রোন পুলিশের বিভিন্ন এলাকা থেকে মোট ২০ জন মাদক কারবারি এবং সেবীকে গ্রেপ্তার করা হয় ।
এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাজা সহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

