জয়নাল আবেদীন: রংপুর নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে রংপুর সিটি কর্পোরেশনকে ১৫টি বর্জ্য পরিবহন ভ্যান প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন প্রাঙ্গনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ভ্যানগুলো হস্তান্তর করেন, ওয়ার্ল্ড ভিশন রংপুরের সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান কাউন্সিলর মলি ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা সুবহা তালফা, কামরুল হাসান, দানিয়েল সরকার সহ অন্যরা। অনুষ্ঠানে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, পহেলা জুলাই থেকে মধ্যরাত থেকে নগরী পরিস্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
আমরা চাই ভোর হওয়ার আগেই পুরো শহর পরিচ্ছন্ন রাখা। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ওয়ার্ল্ড ভিশনের ভ্যানগুলো আমাদের এ পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নেবে।সেই সঙ্গে তিনি সিটি এলাকা কর্মরত অন্যান্য বেসরকারি সংস্থাগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানান ।

