পাবনা মেডিকেল কলেজে ৫শ’ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

0
পাবনা মেডিকেল কলেজে ৫শ’ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

কামাল সিদ্দিকী : পাবনাবাসীর বহু আকাঙ্খিত পাবনা মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনার হিমায়েতপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘আজকের দিনটি পাবনাবাসীর জন্য মহেন্দ্রক্ষণ। হাসপাতালটি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমি আনন্দিত। ২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরু হয়। এরপর থেকে কেউ এটি নিয়ে মাথা ঘামায়নি। একটি মেডিকেল কলেজ তখনই স্বয়ংসম্পূর্ন হয় যখন তার সাথে একটি আধুনিক হাসপাতাল থাকে। স্থানীয় জনপ্রতিনিধিরা কেউ এ বিষয়ে কখনও দৃষ্টিগোচর করেননি, গুরুত্ব দেয়নি। অমি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে এনে এই হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। যেটি ইতিমধ্যে একনেকে অনুমোদন হয়েছে। হাসপাাতালটি নির্মাণের মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। অতি দ্রুতএই হাসপাাতালের কাজ শুরু করতে স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়সহ উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন রাষ্ট্রপতি।’

এসময় অতিরিক্ত সচিব, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর ৪টা ৩০ মিনিটে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। রাত ৮টার দিকে পাবনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মত বিনিময় সভায় বলেন, পাবনার মানুষ এতই বঞ্চিত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেছেন, ‘আমার কোনো দ্বায় (পাবনার উন্নয়নে) নেই, আমি পাবনার মানুষ, পাবনার সন্তান। পাবনায় জন্মগ্রহণ করছি। পাবনার মানুষ এতো বঞ্চিত। এগুলা বিবেকের তাড়নায় করতে হয় এবং করাটা আমার দায়িত্ব।’ যারা নির্বাচিত জনপ্রতিনিধি এ সবে গুরুত্ব দেননি।

সফরের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার  (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ৫০০ শয্যার পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেনন।

আগামীকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।