আহম্মদ কবিরঃ কি দেখাইলায় রতন ভাই তাহিরপুরে জায়গা নাই এই স্লোগানে স্লোগানে মুখরিত,তাহিরপুরে অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকারের ১৫বছর উন্নয়ন প্রচারনায় জনসভা।
আজ (৩০সেপ্টেম্বর)শনিবার তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত,তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারনা সভায়,উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আগত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণের মুখে মুখে প্রতিধ্বনিত হয় কি দেখাইলায় রতন ভাই তাহিরপুরে জায়গা নাই।
অনুষ্ঠিত উন্নয়ন প্রচারনা সভায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম,জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক,জীতেন্ত্র তালুকদার পিন্টু,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ,ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চল হতে আসা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ জনসাধারণ।

