মুহ. মিজানুর রহমান বাদল : মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ(৬৫) আর নেই।
গত শুক্রবার শাস কষ্ট ও প্রচন্ড জ্বর নিয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ অক্টোবর) ভোরে ৫ টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে—–রাজেউন)।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও তিন পুত্র নাতী-নাতনী আত্নীয়সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেল ৫ টায় মানিকনগর-মাধবপুর কবরস্থান সংলগ্ন মাঠে প্রশাসনের পক্ষ সহকারি কমিশনার (ভুমি) আবদুল কাইয়ূম খান তাকে গার্ড অব অর্নার দেন।
আছর নামাজ পর নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, সুজন মেটাল ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী তমিজ উদ্দিন,সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাসার, সিংগাইর উপজেলার মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোঃ শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন।

