বিমল কুন্ডু : ‘কৃষিই সমৃদ্ধি ‘ এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা- ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে। আজ ১১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি ও মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু, পোরজনা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন নার্সারীর ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের ১৫ টি স্টল স্থাপন করা হয়েছে।

