রংপুরের বিএসটিআই দেশের মধ্যে ১ম স্থানের গৌরব অর্জন

0
রংপুরের বিএসটিআই দেশের মধ্যে ১ম স্থানের গৌরব অর্জন

জয়নাল আবেদীন: শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসটিআই সারা বাংলাদেশের ১১টি অফিসের মধ্যে রংপুর বিভাগীয় কার্যালয় সার্বিক কর্মকান্ডে প্রথম স্থান অর্জন করেছে।গত বছরও এই দফতর প্রথম হয়েছিলো ।

এ যেন সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করেছে রংপুর । এদিকে পর্যায়ক্রমে ২য় ঢাকা, ৩য় কুমিল্লা, ৪র্থ খুলনা, ৫ম রাজশাহী
৬ষ্ঠ ময়মনসিংহ ৭ম বরিশাল ৮ম ফরিদপুর, ৯ম চট্টগ্রাম, ১০ম কক্সবাজার এবং ১১তম তালিকায় সিলেট ।

এ প্রসঙ্গে রংপুর বিএসটিআই অফিসের সহকারী পরিচালক (মেট্রোলজি) জাহিদুর রহমান বলেন রংপুরের সকল কর্মকর্তা কর্মচারি সততার সাথে দায়িত্বপালন করেন।্ সেই সাথে শিল্প মন্ত্রণালয়ের দেয়া সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব ন্যায়-নিষ্ঠার সাথে সুচারুভাবে সুসম্পন্ন করার ফলফল হচ্ছে রংপুর প্রথম।

তিনি আরো বলেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস জনস্বার্থে এই শ্রেষ্ঠত্বের সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট
থাকবে।