জলঢাকার কৃষকের সন্তান অন্তরা রংপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতীকি দায়িত্ব পালন

0

জয়নাল আবেদীন : নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের এক কৃষকের সন্তান অন্তরা বুধবার রংপুরে এসে মাত্র এক দিনের জন্য রংপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতীকি দায়িত্ব পালনের মধ্য দিয়ে এক বিরল অভিজ্ঞতা অর্জন করেছে ।

একাদশ শ্রেণিতে পড়ুয়া অন্তরা আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনাল প্রতি বছর বাংলাদেশসহ বিশ্বব্যাপী গার্লস টেকওভার নামক বিশেষ ক্যাম্পেইন আয়োজন করে।এই গার্লস টেকওভার এর উদ্দেশ্য হলো কিশোরী ও যুব নারীদের মধ্যে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাগিয়ে তোলা এবং তাদের মাঝে বিশ্বাস স্থাপন করা যে, তারা স্বপ্ন দেখতেএবং নেতৃত্ব দানে পারদর্শী এবং স্বাধীন।

গার্লস টেকওভার এর অংশ হিসেবে অন্তরা এক দিনের জন্য প্রতীকি হিসেবে রংপুর জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালকের দায়িত্ব পালন করে।দিনের শুরুতে রংপুর জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলোয়ার বেগম ফুল দিয়ে অন্তরাকে স্বাগত জানায় এবং প্রতীকি উপ-পরিচালক হিসেবে অন্তরাকে তার অফিসের অন্যান্য কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন।পরিচয় পর্ব শেষে উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তরের গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে কন্যা শিশু ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং তাদের নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্য কি ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে তা নিয়ে আলোচনা করেন। এছাড়াও দাপ্তরিক বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করেন। এরপর প্রশিক্ষণ সেন্টারের বিভিন্ন ট্রেডের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণ শেষে যুব নারীগণ কিভাবে আয় বর্ধনমূলক কাজের সাথে জড়িত হয় এবিষয় নিয়ে আলোচনা করেন। দাপ্তরিক কাজ শেষে অন্তরা এবং উপ-পরিচালক তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। কন্যা শিশুদের ক্ষমতায়নের জন্য এই ধরনের একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অন্তরা বলেন,প্রতীকিভাবে উপ-পরিচালকের দায়িত্ব পালন করায় আমি খুবই খুশি হয়েছি। আগে আমি মহিলা বিষয়ক অধিদপÍরের কাজ সর্ম্পকে বেশি জানতাম না। আজকের এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি জানতে পেরেছি জয়িতা পুরস্কার কেন এবং কোন কোন বিষয়ে প্রদান করা হয় । এই বিষয়টি আমি আমার শিশু ও যুব দলেরসদস্যদের সাথে আলোচনা করবো যাতে আমরাও জয়িতা পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারি এবং কন্যা শিশুদের নেতৃত্ব বিকাশে অবদান রাখতে পারি”।

মেয়ে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা অন্তরার কাছে নতুন বিষয় নয়। তার এলাকায় মেয়েরা যাতে অধিকার পায় সেই বিষয়ে অন্তরা কাজ করে যাচ্ছে। অন্তরা বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তার এলাকায় বাল্যবিবাহ বন্ধ করাসহ শিশু অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ঝড়েপড়া শিশুদের বিদ্যালয়গামী করছে । এলাকারপরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন করছে। এছাড়াও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, বয়ঃসন্ধিকালীন পরিবর্তন এবং এই সময়ে করনীয় সর্ম্পকে এলাকার কিশোরীদের সচেতন করছে।মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক বলেন,মেয়েদের ক্ষমতায়নের জন্য প্রয়োজন নিজের প্রতি আত্ববিশ্বাস বড় হওয়ার উচ্চাকাঙ্খা জাগিয়ে তোলা, যাতে মেয়েরা পড়ালেখা চালিয়ে যেতে পারে এবং উন্নতি লাভ করতে পারে। সর্বোপরি, বাল্যবিবাহ বন্ধ করতে পারে ।

গার্লস টেকওভার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল – এর বৈশ্বিক কার্যক্রম। ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে ২০১৬ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার এর আয়োজন করে আসছে।কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন, তাদের আশেপাশের সমাজ, এমন বিশ্বাস থেকেই প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার কর্মসূচীর বাস্তবায়ন করছে। এই কর্মসূচীর মাধ্যমে একজন কন্যা শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয় যাতে করে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়। সমাজের নেতৃস্থানীয় যে জায়গাগুলোতে নারী বা মেয়েদেরকে খুব কম দেখা যায় কিংবা তাদের সাফল্যের কথা কম শোনা যায় সে জায়গাগুলোতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য যাতে মেয়েরা তুলে ধরতে পারে সেই আত্ম বিশ্বাস তৈরির সুযোগ করে দেওয়াই গার্লস টেকওভার এর মূল উদ্দেশ্য। যেসকল সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ নারী ও কন্যা শিশুদের সমতা ও অধিকারে বিশ্বাস করে এবং এ বিষয়ে কাজ করে, তাদের জন্য গার্লস টেকওভার কর্মসূচী প্রতিশ্রæতি ওসম্প্রীতি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসাবে ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে