সুন্দরগঞ্জে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময়

0
সুন্দরগঞ্জে দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময়
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভানুষ্ঠিত হয়েছে।
বধবার বিকালে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা। থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বামনডাঙ্গা ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (যথাক্রমে) আব্দুল আজিজ, আবুল কালাম, উপজেলা পূজা উদযাপণ পরিষদের আহ্বায়ক জিতেন চন্দ্র সরকার, সদস্য সচিব পরেশ চন্দ্র সাহা, সাবেক সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য, কঞ্চিবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান দুর্লভ চন্দ্র মন্ডল প্রমূখ। এসময় থানা পুলিশ, সকল মন্ডপ পর্যায়ে পূজা উদযাপণ কমিটির সভাপতি ও সেক্রেটারীগণসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমূখর পরিবেশে উদযাপণে আইন-শৃঙ্খলা সম্পর্কিত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপসমূহ জানানো হয়েছে বলে জানা গেছে।