রংপুরে বিশ্ব মান দিবস পালন

0
রংপুরে বিশ্ব মান দিবস পালন

জয়নাল আবেদীনঃ সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’ এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে আলোচনা সভা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫৪ তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে ।

জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয় আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপত্বি করেন স্থানীয় সরকার উপ- পরিচালক জিলুফা সুলতানা । অনুষ্ঠানে বক্তরা বলেন ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও‘র সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর বিশ্বমান দিবস পালন করা হয়। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১শ৭৭টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করছে । স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উপপরিচালক ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ।
তিনি বলেন দিবসটি সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রচার,প্রচারণার জন্য রংপুর মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মান দিবসের স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টাঙানো হয়েছে। ক্যাবের সভাপতি তার বক্তব্যে ভেজাল বিরোধী অভিযানের জন্য বিএসটিআইকে ধন্যবাদ জানান। তিনি আরও অভিমত ব্যক্ত করেন, সকলে সচেতন হলেই মানসম্মত পণ্য তৈরী সম্ভব। সেইসাথে ওজন ও পরিমাপে কারচুপি রোধে সকল ওজনযন্ত্র ক্যালিব্রেশন ও ভেরিফিকেশনের উপর গুরুত্ব আরোপ করেন। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক তার বক্তব্যে, পণ্যের মান নিয়ন্ত্রনে মাসে ৪ বার বাজার
মনিটরিং/সার্ভিল্যান্স অভিযান পরিচালনার পরামর্শ দেন। সেইসাথে ব্যবসায়ীদের প্রশিক্ষণের অনুরোধ জানান।রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি তার বক্তব্যে, সিমেন্ট, রড ও লবনের গুনগত মানের উপর গুরুত্ব আরোপ করেন এবং এর নজরদারী জোরদার করার আহবান জানান। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার
(ক্রাইম এন্ড অপস্) তার বক্তব্যে, সকল ব্যবসায়ীকেই ভোক্তা হিসেবে উল্লেখ করে মানসম্পন্ন পন্য তৈরীতে সবাইকে সচেষ্ট হতে বলেন।বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অপারেশনস্) তার বক্তব্যে বলেন, বিএসটিআই’র দক্ষ অফিসারগন গুনগত মানসম্পন্ন পন্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর পাশাপাশি ব্যবসায়ী এবং ভোক্তাগণকেও সচেতন হতে অনুরোধ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে গুনগত মান নিশ্চিত করা যাবে না। বরং সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য গুনগত মানসম্পন্ন পন্য তৈরীর বিকল্প নেই। সেইসাথে তিনি বিএসটিআই’র জনবল ও সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, সমন্বিত উদ্দ্যোগের মাধ্যমে মান নিয়ন্ত্রণ জরুরী। সেইসাথে বিএসটিআই’র বাধ্যতামূলক ২৭৩ টি পণ্যের পাশাপাশি বাকি পন্যগুলোরও মান নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি পঙ্কজ চন্দ্র রায় (বিপিএম), অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ রেজাউল ইসলাম মিলন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামছুর রহমান কোয়েল, রংপুর ক্যাবের সভাপতি আব্দুর রহমান। উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।