জয়নাল আবেদীন: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা বলেছেন পল্লী চিকিৎসকদের নিয়ে যতই বদনাম করা হোক না কেন পল্লী গাঁয়ের শতকরা ৪০টি পরিবার এই পল্লী চিকিৎসকদের মাধ্যমেই প্রাথমিক চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ সেবা পেয়ে থাকে ।
আর্ত মানবতার সেবাই আমাদের আদর্শ” এই শ্লোগানকে ধারণ করে, পল্লী চিকিৎসকদের দাবী বাস্তবায়নে সরকারে প্রতি আহবান জানিয়ে রবিবার সকালে রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির রংপুর বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ আক্কাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক অর্থোপেডিক ও ট্রমা সার্জারী ডাঃ মোঃ মশিউর রহমান। সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ সবুজ আলী। এ সময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ খলিলুর রহমান, যুগ্ন সম্পাদক ডাঃ আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ শাহানাজ বেগম, রংপুর বিভাগীয় মহিলা সম্পাদক ডাঃ মিনারা বেগম। এ সময় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের সকল পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন ।

