পাবনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
পাবনা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাবনা প্রতিনিধিঃ বর্ণাঢ্য র‍্যালি, পায়রা উড়ানো এবং কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পাবনা মেডিকেল কলেজের (পিএমসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পাবনা মেডিকেল কলেজের ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রান্থ ঘুরে আবার প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে মেডিকেল কলেজের মিলনায়তনে কেক কাটা হয়। এসব কর্মসূতিতে নেতৃত্ব দেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওবায়দুল্লাহ ইবনে আলি।

এতে সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীরা রং খেলায় মেতে উঠেন। একে অপরকে রং মেখে উৎসব মুখরভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তারা।

উল্লেখ্য, পাবনা জেলা শহরতলির হেমায়েতপুরে পাবনা মানসিক হাসপাতালে পাশে পাবনা মেডিকেল কলেজটি অবস্থিত। ২০০৮ সালের ১৮ নভেম্বরের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের মাধ্যমে কলেজটির যাত্রা শুরু হয়। এরপর থেকে ১৮ নভেম্বর দিনটি পিএমসি ডে তথা কলেজটির প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে পালিত হয়।