বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার শেরপুরে আব্দুল মতিন (৫২) নামের বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মান্দাইল গ্রামে একটি ধান ক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আব্দুল মতিন বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামের বাসিন্দা। তিনি বিশালপুর ইউনিয়নের বিএনপির সদস্য ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আব্দুল মতিনকে গতকাল বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ধানের ক্ষেত্রে ফেলে রেখে চলে যায়। আজ সকালে শ্রমিকরা ধান কাটার জন্য ক্ষেতে গেলে আব্দুল মতিনকে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেনশেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন জানান, ‘আব্দুল মতিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।’

