বেনাপোলে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

0
বেনাপোলে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক
জহিরুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩৫৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
আটককৃত আসামী, বেনাপোল পোর্টথানার কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৪)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে নয়টার সময় বেনাপোল পোর্টথানাধীন বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগান অভিযান চালিয়ে ফেন্সিডিলের চালানসহ এক মাদক কারবারিকে আটকের কথা জানায় পুলিশ।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় ২ জন আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।