এ এম, মিজানুর রহমান বুলেটঃ পটুয়াখালী-৪ আসনে মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদারের দুই কর্মী মনির (৫০) ও অসীম (৫০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল দশটায় কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত মনির উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা অসীম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মাহাবুব তালুকদারের নমিনেশন দাখিলকে কেন্দ্র করে ওই দুই নেতা বালিয়াতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে আসছিলো। এসময় গোডাউন ঘাট এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। যে কোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

