মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল

0
মানিকগঞ্জ-২ আসনে দু’ভাইসহ ১৪ জনের মনোয়নপত্র দাখিল

মুহ. মিজানুর রহমান বাদলঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ ( সিংগাইর-হরিরামপুর- সদরের আংশিক) আসনে ১৪জন  মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ( ৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সিংগাইর উপজেলা আওমীলীগ সভাপতি কন্ঠশিল্পী মমতাজ বেগম, জাতীয় পার্টির মনোনীত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য এসএম আব্দুল মান্নান। স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু, আওমীলীগের কেন্দ্রীয় সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, সিংগাইর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান মুশফিকুর রহমান খাঁন হান্নান।  বাংলাদেশ তরিকত ফেডারেশনের অ্যাড. ফেরদৌস আহমেদ আসিফ, জাকের পার্টির আজিজুর রহমান, জাসদের রফিকুল ইসলাম সিদ্দিকী, তৃনমুল বিএনপির মোঃ জসিম উদ্দিন, বিএনএম-এর এ কে এম ইকবাল, বাংলাদেশ সুপ্রিম পার্টির এ কে নাহিদ, কৃষক শ্রমিক জনতালীগের তানভীন রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ সদস্য শাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ও প্রজন্ম লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সারোয়ার আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলকারীদের মধ্যে দেওয়ান সফিউল আরেফিন টুটুল ও দেওয়ান জাহিদ আহমেদ টুলু আপন চাচাতো ভাই বলে জানা গেছে।