অতুল পাল: বাউফল(পটুয়াখালী) থেকে: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী বর্র্ষীয়ান রাজনীতিবিদ সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজসহ ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বশির গাজীর কাছে ওই মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র দাখিলকারী অন্যান্যরা হলেন, মো. মহসিন হাওলাদার (জাতীয় পার্টি), বীর মুক্তিযোদ্ধা নূর মোহম্মদ হাওলাদার এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসিব আলম। বৃহষ্পতিবার দিনের বিভিন্ন সময়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে বৃহষ্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী বাদ্যবাজনা নিয়ে দলীয় কার্যালয় জনতা ভবনে উপস্থিত হয়ে বেলা ১১টায় দোয়া মিলাদে অংশ নেন। দোয়া মিলাদ শেষে বেলা ১২ টায় আ.স.ম ফিরোজ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য রায়হান সাকিব, জেলা আওয়ামী লীগ সদস্য জোবায়েদুল হক রাসেল, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আলাউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোসারেফ হোসেন খান, সহসভাপতি সামসুল আলম মিয়া, সহসভাপতি নুর মোহাম্মাদ মিয়া, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক কামাল বিশ^াস, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক এস.এম ফয়সাল আহম্মেদ, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক ইয়াসমিন ফারুক, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক সানজিন কবির নুপুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে বেলা ৩ টায় আওয়ামী লীগের মেনানয়ন বঞ্চিত মো. হাসিব আলম শতাধিক সমর্থক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহকারী রিটানির্ং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার,দাশপাড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান এস.এম মহসিন, বাউফল সদর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান হাসান, সাবেক সাধারন সম্পাদক রাহাত মাহমুদ জামশেদ প্রমূখ।
এর আগে বেলা দেড়টায় জাতীয় পার্টির মো. মহসিন হাওলাদারও বীর মুক্তিযোদ্ধা নূর মোহম্মদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা পরিষদসহ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়।

