গুলিস্থানে তানজিল পরিবহনে, গাজীপুর ঠিকানা পরিবহনে আগুন

0
গুলিস্থানে তানজিল পরিবহনে, গাজীপুর ঠিকানা পরিবহনে আগুন

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে পীর ইয়ামেনী মার্কেটের সামনে তানজিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নবম দফায় বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে এই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দেওয়ার খবর আসে। সঙ্গে সঙ্গে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়।

প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

এদিকে গাজীপুরের কাশিমপুরে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে কাশিমপুরের জিরানী বাজার এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে। ঠিকানা পরিবহনের ওই বাসটি চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকার দিকে যাচ্ছিল।