‘পঞ্চগড়’ এক্সপ্রেস ট্রেনের জয়পুরহাট ষ্টেশনে যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন

0

এস এম শফিকুল ইসলাম: আগামী ২৫ মে থেকে পঞ্চগড় – ঢাকা বিরতিহীন ‘পঞ্চগড়’ এক্সপ্রেস ট্রেনের জয়পুরহাট রেলষ্টেশনে যাত্রা বিরতির দাবীতে জয়পুরহাটে মানববন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে নাগরিক সমাজ। মঙ্গলবার কেন্দ্রীয় মসজিদের সামনে শহরের জিরো পয়েন্ট এলাকায় ঘন্টা ব্যপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেনী প্রেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, জেলা নাগরিক সমাজের আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডল, জেলা সিপিবি’র সাধারন সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য ও আক্কেলপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হত বাবলু, কমরেড শাহজামান তালুকদার, কমরেড ওবায়দুল্লাহ মুসা, কমরেড বদিউজ্জামান বদি সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা আগামী ২৫ মে উদ্বোধনের দিন থেকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট জেলা শহরের রেল স্টেশনে যাত্রা বিরতি না দেওয়া হলে জয়পুরহাটের নাগরিক সমাজ বৃহত্তর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দেন। মানববন্ধন শেষে তারা একই দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।