বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ জালাল আর নেই

0
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ জালাল আর নেই

জয়নাল আবেদীন : রংপুরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মো: শাহ জালাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬বছর । তিনি ২ মেয়ে সহ অনেক আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন । শুক্রবার বাদ জুম্মা কেরামতিয়া জামে মসজিদে নামাজে জানাযা শেষে মুন্সিপাড়া কবরস্থানে তাঁর দাফর কার্য সম্পন্ন করা হয়েছে ।

উল্লেখ্য প্রয়াত স্বর্ণ ব্যবসায়ি মো: শাহ জালাল বর্তমান বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট সংগঠক এনামুল হক সোহেলের চাচা । এদিকে রংপুরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ির মৃত্যুতে তাঁর শোক সন্তপ্ত পরিবারে সমবেদনা জানিয়েছেন রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, এফবিসিসিআই‘র সাবেক সিনিয়র সহ- সভাপতি এবং বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা আজাদ চৌধরী বাবু, রংপুর চেম্বার অব কমার্স সভাপতি আকবর আলী, মেট্রোপলিটন চেম্বার সভাপতি রেজাউল ইসলাম মিলন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সেক্টর কমান্ডার্স ফোরাম রংপুর মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জুননুন, রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম,সহ-সভাপতি মন্জুর আহমেদ আজাদ, রংপুর প্রেসক্লাব সভাপতি মোনাব্বর হোসেন মনা সাধারণ সম্পাদক মেরিনা লাভলী , রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডা: হামিদুল হক খন্দকার, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু ।

এদিকে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল জানযার আগে মুসল্লীদের আমন্ত্রন জানিয়ে বলেন রোববার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর নগরির পাকপাড়া জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।