রংপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫২ জন গ্রেফতার

0
রংপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫২ জন গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে । গত ৪৮ ঘন্টায় মাদক কারবারি, মাদক সেবী, জুয়াড়ি ও ওয়ারেন্ট মূলে অপরাধী সহ ৫২ জনকে গ্রেফতার করেছে ।

বুধবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে মাদক কারবারি, মাদক সেবী, ৫২ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন সাংবাদিকদেও জানান আরপিএমপি’র পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম-বাব, পিপিএম-বার, এর সার্বিক নির্দেশনায় সকল থানার বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অফিসার ও ফোর্স এর একযোগে অংশগ্রহণে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন আটকের সময় তাদের কাছ থেকে হেরোইন ,গাঁজাসহ নেশা জাতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং মাদক সেবনের সরঞ্জামাদি ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।