তারেককে লন্ডন থেকে ধরে এনে বিচারের মুখোমুখি করব: প্রধানমন্ত্রী

0
তারেককে লন্ডন থেকে ধরে এনে বিচারের মুখোমুখি করব: প্রধানমন্ত্রী

কামাল সিদ্দিকী : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাদের চক্রান্তের সমুচিত জবাব ৭ জানুয়ারি ভোটের মধ্য দিয়ে দেওয়া হবে। তিনি বলেন সন্ত্রাসের হুকুমদাতা তারেককে লন্ডন থেকে ধরে এনে বিচার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,’ তারেকের মতো একজন লম্পটের নির্দেশে বিএনপি নেতারা কেন আগুন দিচ্ছে?- এই প্রশ্ন তুলে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘মানুষ খুন করাই তাদের রাজনীতি। টাকা লুটপাট করে বিদেশে বসে মানুষ খুন করার নির্দেশ দিচ্ছে। বিএনপি দেশের উন্নয়ন করতে জানে না, তারা শুধু মানুষ পোড়াতে জানে, তাদের কোনো মনুষ্যত্ব নেই। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে জাতীয় পতাকা নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ সময় কৃতজ্ঞতা স্বীকার করে তিনি জানান, ছোট বোন শেখ রেহানা না থাকলে আমি দেশের জন্য উন্নয়ন করতে পারতাম না।

জাতির পিতাকে খুনের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘খুনিদের আনার জন্য আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা তাদের ফিরিয়ে দিচ্ছে না। তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতো বাধাই আসুক তাদের দেশে ফিরিয়ে এনে হত্যাকারীদের রায় কার্যকর করবো।

শেখ হাসিনা বলেন, ‘জিয়াউর রহমান যেমন খুনি, তার স্ত্রী খালেদা জিয়া, ছেলে তারেক রহমানও খুনি। তারা আমার বাবাসহ পরিবারকে হত্যার পর আমাকে ও আমার বোনকে এতিম করেছে। ২০০৪ সালে আমাকে হত্যার পরিকল্পনা করেছিল লন্ডনে থাকা তারেক।’ তিনি বলেন, তারেক জিয়া হুকুম দিচ্ছে- রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর হামলা হচ্ছে। সাংবাদিক, পুলিশের ওপর হামলা হচ্ছে। পুলিশকে পিটিয়ে হত্যা করা বাংলাদেশে এ সমস্ত দুর্বৃত্তায়ন চলবে না। তিনি আরো বলেন, নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের সাথে আন্তর্জাতিকভাবেও অনেকে জড়িত । আমাদের দেশে নির্বাচন হবে না, এখানে তারা তৃতীয় পক্ষ আনবে। তৃতীয় পক্ষ কী করতে পারে? দেশের কোনো উন্নতি করতে পারে না। ২০০৭-এ আপনারা দেখেছেন কী করেছে। তার আগে তো জিয়া-এরশাদ-খালেদা জিয়া, এরাই তো ছিল; মানুষের তো কোনো ভাগ্য পরিবর্তন হয়নি! মানুষ তো যে অন্ধকার-অন্ধকারেই ছিল! ক্ষুধার অন্ন জোগাতে পারে না। তাদের ঘর-বাড়ি ছিল না। কুঁড়ে ঘরটা পর্যন্ত ছিল না, রাস্তার পাশে থাকতে হতো। তাদের খাবার ছিল না, শিক্ষার ব্যবস্থা ছিল না, চিকিৎসার ব্যবস্থা ছিল না। আজকে আমি তো সবই করেছি।

বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না, সে সুযোগ আমি দেবো না।

সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিতে বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ জড়ো হন টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে। কানায় কানায পূর্ণ হয মাঠ। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসব করতে করতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাঠে আসেন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা। নিজের পিতৃভূমিতে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় বঙ্গবন্ধু কন্যার আগমনে উৎসবের আমেজ বিরাজ করছে।