রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগ

0
রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগ

জয়নাল আবেদীন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রংপুর-১ গঙ্গাচড়া আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় পাটির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে জুম্মার নামাজের পর তার নির্বাচনী পথসভায় আসা প্রায় ৭ হাজার লোকের খাসি ও গরু জবাই করে খাওয়ানো হয়। এর আগেও আচারণবিধি ভঙ্গের অভিযোগে রাঙ্গাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।রাঙ্গার কয়েকজন কর্মী-সমর্থক নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবারের পথসভার জন্য দুই তিন দিন আগে থেকে খাওয়ার ঘোষণা দিয়ে পুরো ইউনিয়নটির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। পথসভায় অংশ নেওয়া মুসলিম ভোটারদের জন্য ৮ মণ ওজনের একটি গরু ও হিন্দু ভোটারদের জন্য ৪টি ছাগল জবাই করা হয়। অন্তত ২০ জন স্থানীয় ভোটারদের দাওয়াত ও খাবার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা নাহিদ তামান্নার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা বিষয়টি জেনেছি সব তথ্য সংগ্রহ করেছি, নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে ।