মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির যগ্ম আহবায়ক বিজয় আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় এনায়েতপুর ভার্সিটি ঘাট হতে তাকে আটক করা হয়। এসময় তিনি নির্বাচন বিরোধী লিফলেট বিতরন করছিলেন। তবে তখন বাকিরা পালিয়ে যায়।
আটক বিজয় আহমেদকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ইতিপুর্বে থানায় নাশকতার অভিযোগে মামলা ছিল।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আটক বিএনপি নেতা বিজয় আহমেদকে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলায় আটক করা হয়েছিল।

