এই নির্বাচন ষরযন্ত্র মোকাবেলা করে দেশ রক্ষার নির্বাচনঃ আ.স.ম ফিরোজ

0
এই নির্বাচন ষরযন্ত্র মোকাবেলা করে দেশ রক্ষার নির্বাচনঃ আ.স.ম ফিরোজ

অতুল পাল: পটুয়াখালী-২ বাউফল আসনে নৌকার প্রার্থী আ.স.ম ফিরোজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটানা পনের বছর সরকারে থাকায় দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

বিশ্ব মাণচিত্রে বাংলাদেশকে মাথা উচুঁ করে দাড় করিয়েছেন। এই উন্নয়ন দেখে বিএনপিসহ স্বাধীনতা বিরোধীরা অর্ন্তজ্বালায় পুড়ছেন। তত্ত্বাবধায়কের ধুঁয়া তুলে তারা নির্বাচন থেকে সরে গিয়ে অগ্নী সন্ত্রাস ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। নির্বাচন কমিশন বিশ্বের সাথে তাল মিলিয়ে সংবিধান অনুসারেই নির্বাচন করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুসারেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ স্বতস্ফূর্তভাবে ভোট দেবেন। এই নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি- জামায়াত অবরোধ, হরতাল ও লিফলেট বিতরণসহ মানুষ পুড়িয়ে মারছেন। যাহা দেশদ্রোহীতার সামিল। তাই এই নির্বাচন ষরযন্ত্রকে মোকাবেলা এবং স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশ রক্ষার জন্য অতিব গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গঠনে এই নির্বাচন হতেই হবে।

এসময় আ.স.ম ফিরোজ ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পূণরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে জনগণের প্রতি আহবান জানান। বৃহষ্পতিবার (৪ জানুয়ারী) বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পথসভায় ওই মন্তব্য করেন আ.স.ম ফিরোজ-এমপি। পথসভাটি এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়ে উঠে।

পথসভায় আ.স.ম ফিরোজ আরো বলেন, আমাদের স্বাধীনতার সময় কিছু দেশ বিরোধীতা করেছিল। তাদেরই প্রেসক্রিপশনে বিএনপি-জামাত হরতাল অবরোধ দিয়ে ধারাবাহিক উন্নয়নকে ব্যহত করছে। জনগণ থেকে বিচ্ছিন্ন ওই দলগুলো নির্বাচনে অংশ নিয়ে আসন পাবেন না সেই ভয়েই নির্বাচন থেকে সরে গেছে। যারা স্বাধীনতা বিরোধী তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। জনগণ অধীর আগ্রহে রয়েছে ৭ জানুয়ারী ভোট দেয়ার জন্য। সে পথে যত বাধাই আসক সেগুলো মেকাবেলা করেই নির্বাচনী কেন্দ্রে ভোটারগণ উপস্থিত হয়ে ভোট দিয়ে কঠিন জবাব দেবেন।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালাইয়া ইউপি চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লা, মিসেস দেলোয়ারা সুলতানা ফিরোজ, আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য রায়হান সাকিব, জহিরুল ইসলাম শাহিন, জোবায়দুল হক রাসেল, কেন্দ্রীয় সৈনিক লীগের সাধারন সম্পাদক তামজিদ বীন রহমান তূর্য, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহবাজ হোসেন মিল্টন প্রমূখ। বক্তরা ৭ জানুয়ারী নৌকায় ভোট দিয়ে বাউফল আসন থেকে অস্টম বারের মতো আ.স.ম ফিরোজকে বিজয়ী করার আহবান জানান।