কলাপাড়ায় তীব্র শীতে কাঁপছে হতদরিদ্র মানুষ

0
কলাপাড়ায় তীব্র শীতে কাঁপছে হতদরিদ্র মানুষ
এ এম মিজানুর রহমান বুলেটঃ  তীব্র শীতে কাঁপছে উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ার হতদরিদ্র মানুষ। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীন জনপদ।
আজ সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে ভোগান্তিতে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। বেকায়দায় পড়েছে গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলে ও নিম্ন আয়ের শ্রমজীবিরা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে অনেক হতদরিদ্র মানুষ।
এদিকে উপজেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।