রংপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় মৃদু শৈত্য প্রবাহ

0
রংপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় মৃদু শৈত্য প্রবাহ

জয়নাল আবেদীনঃ রংপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডা আর বাতাসের আদ্রতা বাড়ায় শীতের অনুভুতি হচ্ছে এ অঞ্চলে।

মঙ্গলবার সকালে রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠান্ডায় কাঁপছে রংপুরঅঞ্চল।

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, আগামী দু’এক দিন তাপমাত্রা আরো তাপমাত্রা কমতে পারে। ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রংপুরে নামতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে তীব্র শীতে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে ঠান্ডার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গ্রামাঞ্চলে শীত নির্বারণের জন্য খরকুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানত দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪ জন। গত এক মাসে এই হাসপাতালে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন নারী।

রংপুর বিভাগের ৮ জেলার মঙ্গলবারের তাপমাত্রা রংপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি,পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ৮দশমিক ৬ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৮ ডিগ্রি, গাইবান্ধায়-৯ দশমিক ৩ ডিগ্রি ও লালমনিরহাটে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।

অন্যদিকে রংপুর বিভাগে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কমসূচি বন্ধ ঘোষণা করছেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম। ফলে শিশু ও বয়স্কদের গরম কাপড় পরার পরামর্শ দেন তিনি।বিভাগের আট জেলার তাপমাত্রা আরও নিম্নমুখী হয়েছে।

গত তিন দিনে ক্রমাগত নিম্নমুখী তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত। স্থানীয়দের মতে, গেলো বেশ কয়েক বছরে এবারই এত দ্রুত তাপমাত্রা কমে যাচ্ছে। প্রচন্ড শীতে অপর্যাপ্ত শীতবস্ত্রের পাশাপাশি নিম্ন আয়ের মানুষের রোজগার কমেছে। রাতে দূরপাল্লার গাড়ি ও ট্রেন ছাড়া স্থানীয় যানবাহন তেমন চলছে না। কমেছে ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশা চলাচল ও যাত্রীসংখ্যা। সময়ের আগেই ফাঁকা হচ্ছে বাজারঘাট। রাত ৮টা বাজতে না বাজতেই নগরী ফাকা হয়ে যাচ্ছে ।