ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

0

রেজাউল ইসলাম পলাশ: ঝালকাঠি নলছিটির সুগন্ধা নদী থেকে এক অজ্ঞাত কিশোরীর (১৪) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। রবিবার ২৬মে বিকাল সাড়ে ৫টার দিকে সুগন্ধা নদীর সুজাবাদ চরের একটি ইটভাটার পাশে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
এ ব্যাপারে নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার জানান উদ্ধারকৃত ওই কিশোরীর নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে প্রেম বা অন্য কোন কারনে তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে । হয়তো মৃতদেহ ভাসতে ভাসতে এসে সুজাবাদের চরে আটকে গেছে। উদ্ধার হওয়া তরুণীর পরনে প্রিন্টের সালোয়ার কামিজ রয়েছে। তিনি আরো জানান ২৭ মে সোমবার লাশের ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।