রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

0
রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

জয়নাল আবেদীন: রংপুরে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং সমাবেশ করেছে সাধারণ ব্যবসায়ীরা। রবিবার সকালে রংপুরের জেলা পরিষদ সুপার মার্কেটের সামনের সড়কে সাধারণ ব্যবসায়ীদের আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, মহানগর সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র সহ সভাপতি মফিজার রহমান চান, সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুলসহ গুদরী বাজার, ছালেক মার্কেট, জেলা পরিষদ, জামাল মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর একটি করে মেলা হবে এতো বেশী মেলা হলে সাধারণ ব্যবসায়ীরা ভীষনভাবে ক্ষতিগ্রস্থ হয়। ২মাস আগে একটি বাণিজ্য মেলা হয়ে গেলো। তাই অবিলম্বে শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান এবং মেলা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সাধারণ ব্যবসায়ী নেতারা।

মানববন্ধন শেষে মেয়রের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয়। এ সময় নগরীর সকল সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।এদিকে মেলা প্রসঙ্গে রংপুর চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট আকবর আলী এ প্রতিনিধিকে বলেন তারা বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে রেজিষ্টার্ড বাণিজ্য সংগঠন। বাণিজ্য মন্ত্রনালয়ের মেলা পরিপত্র ২০২২ অনুযায়ি দেশের অভ্যন্তওে বাণিজ্য মেলা আয়োজন সম্পর্কিত নির্দেশাবলীতে উল্লেখ আছে দেশীয় বাণিজ্য মেলা ছাড়াও আর্ন্তজাতিক বাণিজ্য মেলা করার অধিকার রাখে ।

তিনি বলেন এর আগে রংপুর মেট্রোপলিটন চেম্বার মেলার আয়োজন করেছিলো । রংপুর চেম্বার অব কমার্স হচ্ছে রংপুর অঞ্চলের ব্যবসায়িদের আদী বাণিজ্য সংগঠন। এই সংগঠন প্রতিবছরই মেলার আয়োজন করে থাকে । এরই ধারাবাহিকতায় এবারও মেলা হচ্ছে । সেই সঙ্গে তিনি আরো জানান মেলার স্টলের কাজ শেষ পর্যায়ে এখন শুধু উদ্ধোধনের অপেক্ষায় ।