সাংবাদিক কন্যা সুলতানা কবির আফরিন এর প্রথম জন্মদিন পালিত

0
সাংবাদিক কন্যা সুলতানা কবির আফরিন এর প্রথম জন্মদিন পালিত

বাংলাদেশ প্রতিবেদক: ঢাকা হতে প্রকাশিত জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক আলোকিত সকাল,আজকের বাংলাদেশ ও এস,টি বাংলা টিভির তাহিরপুর উপজেলা প্রতিনিধি আহম্মদ কবির এর একমাত্র কন্যা,সুলতানা কবির আফরিন এর প্রথম জন্মদিন পালিত হয়েছে। গতকালকের এই দিনে পৃথিবী আলো করে তার মা বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল সুলতানা কবির আফরিন।

বৃহস্পতিবার ( ১ফেব্রুয়ারি) রাতে ওলিকুল শিরোমণি হযরত শাহ জালাল(রঃ)ও হযরত শাহ পরাণ(রঃ)পুণ্যভূমি সিলেটের শেখঘাট এলাকায় আফরিন এর খালার বাসায় ঘরোয়া পরিবেশে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে জন্মদিনের আনুষ্ঠানিকতার পুর্বে সয়য়ে কুরআন তেলাওয়াত ও দোয়া পাঠ করা হয়।এরপর জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা জানিয়ে উপস্থিতি সকলকে মিষ্টিমুখ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আফরিন এর খালা মৌলেদা আক্তার,মামা সৌকত,মামা পুলিশ অফিসার নজির হোসেন,খালাতো ভাই ইমাম হাসান সৌরভ,বাবা সাংবাদিক আহম্মদ কবির, মা গৃহিণী হ্যাপী আক্তার প্রমুখ।

এ বিষয়ে সুলতানা কবির আফরিন এর বাবা সাংবাদিক আহম্মদ কবির জানান আমাদের ইসলামী দৃষ্টিতে জন্মদিন পালন করা অনুচিত,কিন্তু একমাত্র সন্তানের জন্য প্রথম বারের মতো সন্তানের মায়ের আবদার তাই না করেও পারিনি। কাজেই ক্ষুদ্র পরিসরে এ আয়োজন। তিনি সকলের কাছে তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন।